বাংলাদেশ সেনাবাহিনী ২০২৫–২৬ সালের জন্য পুরুষ ও নারী সৈনিক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন গ্রহণ শুরু হবে ৪ ডিসেম্বর ২০২৫ থেকে এবং চলবে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
পদসমূহ
১. জেনারেল ট্রেড (GD)
২. টেকনিক্যাল ট্রেড (TT)
শিক্ষাগত যোগ্যতা
জেনারেল ট্রেড (GD)
-
এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০।
টেকনিক্যাল ট্রেড (TT)
-
এসএসসি ভোকেশনালে সংশ্লিষ্ট বিষয়ে জিপিএ ৩.০০
অথবা -
এসএসসি/সমমান + অন্তত ৩ মাসের টেকনিক্যাল কোর্স।
-
বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা প্যারামেডিক প্রার্থীরা বাড়তি সুবিধা পাবেন।
বয়সসীমা
১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে প্রার্থীর বয়স হতে হবে—
-
সর্বনিম্ন: ১৭ বছর
-
সর্বোচ্চ: ২২ বছর
শারীরিক যোগ্যতা
পুরুষ
-
উচ্চতা: ১.৬৫ মিটার (ক্ষুদ্র জাতিগোষ্ঠী: ১.৬৩ মিটার)
-
ওজন: ন্যূনতম ৪৯.৯০ কেজি
নারী
-
উচ্চতা: ১.৫৫ মিটার (ক্ষুদ্র জাতিগোষ্ঠী: ১.৫২ মিটার)
-
ওজন: ন্যূনতম ৪৭ কেজি
বৈবাহিক অবস্থা
-
অবিবাহিত হতে হবে।
প্রশিক্ষণ
যোগ্য প্রার্থীদের ৩৬ সপ্তাহের মৌলিক সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।
আবেদন করার নিয়ম
-
প্রথমে টেলিটক সিম থেকে এসএমএস পাঠাতে হবে।
-
প্রাপ্ত User ID ও Password ব্যবহার করে এই ওয়েবসাইটে আবেদন করতে হবে:
👉 https://sainik.teletalk.com.bd -
আবেদন সম্পন্ন করার পর ৭ দিনের মধ্যে প্রবেশপত্র (Admit Card) প্রিন্ট করতে হবে।
আবেদন ফি
-
মোট: ৩০০ টাকা
-
পরীক্ষা ফি: ২০০ টাকা
-
অনলাইন রেজিস্ট্রেশন: ১০০ টাকা
-
আবেদনের সময়সীমা
-
শুরু: ৪ ডিসেম্বর ২০২৫
-
শেষ: ২৫ জানুয়ারি ২০২৬
পরীক্ষার তারিখ ও কেন্দ্র
পরীক্ষার ৭২ ঘণ্টা আগে টেলিটকের মাধ্যমে এসএমএস করে জানানো হবে।
যাঁরা আবেদন করতে পারবেন না
-
সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি থেকে বরখাস্ত ব্যক্তি
-
সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত
-
ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত
-
দ্বৈত নাগরিকত্বধারী

