চট্টগ্রাম ওয়াসার রাজস্ব খাতভুক্ত নবম থেকে ২০তম গ্রেড পর্যন্ত বিভিন্ন পদে বড় পরিসরে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট ২৪টি ক্যাটাগরিতে ১৪৪টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৫।
পদভিত্তিক সংক্ষিপ্ত বিবরণ
গ্রেড-৯
-
গবেষণা কর্মকর্তা — ১টি
-
রাজস্ব কর্মকর্তা (বিলিং/হিসাব) — ১টি
-
ক্রয় কর্মকর্তা — ১টি
(বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা)
গ্রেড-১০
-
কানুনগো — ১টি
(বেতন: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা)
গ্রেড-১১
-
রাজস্ব তত্ত্বাবধায়ক — ৩টি
(বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা)
গ্রেড-১৩
-
কম্পিউটার অপারেটর — ৪টি
(বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা)
গ্রেড-১৪
-
উচ্চমান সহকারী — ৩টি
-
হিসাব সহকারী — ২টি
-
ল্যাব অ্যাসিস্ট্যান্ট — ২টি
(বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা)
গ্রেড-১৫
-
নার্স — ১টি
(বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা)
গ্রেড-১৬
-
ড্রাফটসম্যান — ১টি
-
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক — ১০টি
-
জুনিয়র হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক — ১১টি
-
ক্যাশিয়ার — ১টি
-
ডাটা এন্ট্রি অপারেটর — ১টি
-
মিটার পরিদর্শক — ৮টি
-
কার্য সহকারী — ৪টি
-
অপারেটর (পাম্প/ক্লোরিন/লাইম/ফিল্টার) — ৩৮টি
(বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা)
গ্রেড-১৭
-
কেয়ার টেকার — ১টি
(বেতন: ৯,০০০–২১,৮০০ টাকা)
গ্রেড-১৮
-
ফটোকপি অপারেটর — ১টি
-
মেকানিক — ২টি
-
জুনিয়র ইলেকট্রিশিয়ান — ৬টি
-
সহকারী নিরাপত্তা পরিদর্শক — ১টি
(বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা)
গ্রেড-২০
-
নিরাপত্তা প্রহরী — ৪০টি
(বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা)
বয়সসীমা
৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের চট্টগ্রাম ওয়াসার নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে:
👉 https://cwasa.teletalk.com.bd
আবেদন ফি
-
১–৪ নং পদ: ২২৩ টাকা
-
৫ নং পদ: ১৬৮ টাকা
-
৬–১৮ নং পদ: ১১২ টাকা
-
১৯–২৪ নং পদ: ৫৬ টাকা
(ফি-এর মধ্যে টেলিটক সার্ভিস চার্জ অন্তর্ভুক্ত)
গুরুত্বপূর্ণ সময়সূচি
-
আবেদন শুরু: ১২ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টা
-
আবেদন শেষ: ৩১ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫টা
প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা
-
পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির আওতায় যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
-
লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে
www.ctg-wasa.org.bd ওয়েবসাইট, নোটিশ বোর্ড এবং এসএমএসের মাধ্যমে জানানো হবে।
